বৃষ্টি ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

Share the post

সানোয়ার হোসাইন<সাভার প্রতিনিধি: আষাঢ় মাসের আগমনের সাথেই কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। বর্ষার এই বৃষ্টিতে সাভারের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সাভারের বিভিন যায়গায় রাস্তা খোড়াখুড়ির ফলে রাস্তা গুলো মানুষ চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে সাভার বাজার বাস স্ট্যান্ডের নিউ মাকের্ট থেকে পুরাতন ফুট ওভার ব্রীজ পর্যন্ত বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধ স্থানগুলো মানবসৃষ্ট ময়লা আবর্জনায় ভরপুর। দূষিত পানিতে বাসা বেঁধেছে মশারা। রাস্তার পাশে জলাবদ্ধতা তৈরি হওয়াই ফুটপাতের ব্যবসায়ীরা তাদের দোকান বসিয়েছে ঢাকা আরিচা মহাসড়কের মূল রাস্তায়। কেউ কেউ পানিতে দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছেন তাদের ব্যবসায়িক কার্যক্রম।

ফলে পথচারী ও যান চলাচল হচ্ছে ব্যহত। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়ক চার লেনে উন্নতি করার জন্য সাভার বাস স্ট্যান্ডের খোড়া যায়গাগুলোতে পূর্বে আটকে থাকা পানি কয়েকদিনের বৃষ্টিতে বৃদ্ধি পেয়ে মূল রাস্তায় চলে আসার উপক্রম। জমাটবদ্ধ পানিতে ময়লা আবর্জনা ফেলে মশাদের উপযুক্ত বাসস্থানে পরিণত করা হয়েছে। সাভার মাছ বাজারের সামনে ফুটপাতে ব্যবসা করা দোকানিরা মূল রাস্তায় গিয়ে তাদের দোকান বসিয়েছেন। এ বিষয়ে ফুটপাতের এক ফল ব্যবসায়ী বলেন, কয়েকদিন আগে আমরা নিজ উদ্যোগে গর্তগুলো থেকে পানি অপসারণ করেছিলাম। আর এখন আবার পানি বৃদ্ধি পাওয়ায় তাতে দাঁড়িয়েই ব্যবসা করতে হচ্ছে। পথচারিরা জানান, এই জমাটবদ্ধ পানির কারণে সৃষ্ট কাঁদায় হাটাচলা করা অনেক কষ্টকর। চলমান কাজ অতিদ্রুত সময়ে শেষ করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান করেন তারা।No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]