সাবেক এমপিকে নিয়ে পোস্ট করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Share the post
সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ওরফে জিয়ার (৩৬) বিরুদ্ধে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

ভুক্তভোগী মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী (২৬) দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি এবং দ্যা ঢাকা নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় নিজ বাসায় অবস্থান করছিলেন রাফী। ওই সময় যুবদল নেতা জিয়া তার মুঠোফোন ফোনে কল করেন। একপর্যায়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন আজিম গ্রুপের শ্রমিকদের বেতন না পাওয়ার বিষয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাফীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে রাফী চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং-১০৬)।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি গুরুত্বসহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, দুই দিন আগে সাংবাদিক রাফী তার ফেসবুক পোস্টে আজিম গ্রুপের মালিককে নিয়ে মন্তব্য করেন। তিনি ফেসবুক পোস্টে লিখেন, আজিম গ্রুপের মালিক বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে কোটি কোটি টাকা খরচ করেছে। এখন শ্রমিকদের বেতন দিতে পারছেনা। কেন শ্রমিকদের আন্দোলনের দুদিন আগে ফেসবুকে এমন একটি পোস্ট দেন। এ বিষয়ে জানতে একাধিকবার আমি তাকে ফোন দিয়েছি। তিনি ফোন রিসিভ করে নাই। একপর্যায়ে ফোন রিসিভ করে ফেলে রাখলে তাকে গালমন্দ করি।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নূর হোসেন মামুন বলেন, গতকাল সিএমপিতে আজিম গ্রুপের প্রায় ৩হাজার শ্রমিক রাস্তায় ব্যারিকেড দিয়ে আন্দোলন করে। শ্রমিকদের আন্দোলন ঘিরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যস্ত ছিলাম। জিডির বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]