হাজিরহাট বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: খাল খননের দাবি চেয়ারম্যানের

Share the post
​কবির হোসেন রাকিব , কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। বিশেষ করে বাজারের মাছ বাজার এলাকা এবং খাদ্য গোডাউনের সামনের রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকায় জনভোগান্তি এখন চরমে পৌঁছেছে।
​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় সামান্য বৃষ্টি হলেই এই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পানি জমে যায়। এতে ক্রেতা-বিক্রেতাদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি খাদ্য গোডাউনে পণ্য খালাসেও বিঘ্ন ঘটে।
​এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ৫ নং চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা জানান, বাজারের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত খাল খনন করা জরুরি। তিনি বলেন, “হাজিরহাট বাজারের পানিনিষ্কাশনের মূল পথ হচ্ছে সংলগ্ন খালটি। এই মুহূর্তে সবার আগে খাল খনন করা প্রয়োজন। বর্ষা মৌসুম আসার আগেই যদি হাজিরহাট বাজারের এই খাল খনন করা না হয়, তবে পুরো বাজার পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
​আসন্ন বর্ষায় বড় ধরনের বিপর্যয় এড়াতে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]