সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

Share the post
মোল্লা মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ কক্ষ থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির লোকজন ঘরের ভেতরে রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিংড়া থানার ওসি মোঃ রফিকুল ইসলাম রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]