সাদমান, প্রিমন ও সিয়াম এর যৌথ উদ্যােগে আসহায়দের মাঝে ইফতার বিতরণ

Share the post

নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): নগরীর ২৪ ও ২৫ নং ওয়ার্ড সোনালি আবাসিক ও রামপুর এলাকার সাদমান পাশা ,ইশতিয়াক প্রিমন ও সামিউল কবির সিয়াম এর যৌথ উদ্যােগে অসহায় মানুষের মাঝে খাদ্য, ইফতারি ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ইশতিয়াক প্রিমন বলেন, “আমরা সাধারণ দুস্থ মানুষের মধ্যে চাল-ডাল সহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করবো। আমরা সকল তরুণ প্রজন্মকে এভাবে অল্প অল্প করে এগিয়ে আসার আহ্বান করছি।” সাদমান পাশা জানান, “আমরা খেতে যতটা ভালোবাসি তার চেয়ে মানুষকে বেশি খাওয়াতে ভালোবাসি। ক্ষুধার জ্বালা মিটিয়ে মুখে হাসি ফুটানোই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যতদিন সম্ভব সাধ্যের মধ্যে ততদিন করে যাবো।” সামিউল কবির সিয়াম জানান, “বর্তমানে এই ক্রান্তিলগ্নে আমাদের সকলের অসহায়দের পাশে দাঁড়ানো উচিত সাধ্যমতো। তাছাড়া সাধারণ মানুষ এর কাছে তার অনুরোধ কেউ যাতে অপ্রয়োজনে বাসা থেকে বের না হয়।” তাদের এই কার্যক্রমে আরো যাদের সহযোগিতায় ছিলো শাহারিয়ার আহমেদ, তাবিব, সাইফ, তোহা, রায়হান, নাফিজ, মাহতাব, নাফিস, আদনান, তাবিব, তোহা, রুদ্র, রকি, ওসামা বিন আলম, রাহাত, রিফাত, ইসাম, হান্নান ভাই, আবির হাসান, ফারুক মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]