সন্দ্বীপবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দীপরত্ন মাহফুজুর রহমান মিতা এমপি।

Share the post

মোত্তাকিন মাহমুদ (সন্দ্বীপ প্রতিনিধি) : সন্দ্বীপবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দীপরত্ন মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয়। প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমার প্রিয় সন্দ্বীপবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল- ফিতর। পবিত্র ঈদ-উল-ফিতর এর উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে সর্বস্তরের মানুষ এক কাতারে দাঁড়িয়ে উপভোগ করে ঈদের আনন্দ । তাই পবিত্র ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে থেকে আমাদের অঙ্গীকার হোক সকল-হিংসা, বিদ্বেষ, হানাহানি সন্ত্রাস ও মাদকমুক্ত থেকে ঐক্যবদ্ধ, ভালোবাসাপূর্ণ হোক আমাদের প্রিয় সন্দ্বীপ। ঈদের খুশিতে প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। করোনা সংক্রমণ এড়িয়ে,সরকারি নির্দেশনা মেনে ঈদের আনন্দ উপভোগ করুন। শুভেচ্ছান্তেঃ মাহফুজুর রহমান মিতা সংসদ সদস্য,চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]