সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসকদের যুগান্তকারী সাফল্য, বিচ্ছিন্ন হাত পুনরায় সংযোগ 

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :তেলের মেশিনের ভয়াবহ দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক যুবকের ডান হাতের কবজি সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে। সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কাজ করার সময় হঠাৎ মাড়াই মেশিনে হাত আটকে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যুবক অভিজিৎ সাধুর ডান হাত। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি ভিত্তিতে জটিল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডল-এর নেতৃত্বে ৭ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম প্রায় ৫ ঘণ্টাব্যাপী দীর্ঘ ও জটিল অপারেশন পরিচালনা করেন। আধুনিক মাইক্রোসার্জারি প্রযুক্তি ব্যবহার করে বিচ্ছিন্ন হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি সফলভাবে পুনঃসংযোগ করা হয়।
আহত অভিজিৎ সাধু আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবা অমল সাধু এবং মা সুমিতা সাধু। অভিজিতের মা সুমিতা সাধু বলেন,“আমার দুই ছেলে—বড় ছেলে অভিজিৎ (১৮) আর ছোট ছেলে প্রসেনজিৎ (১৩)। বড় ছেলে বাবার সরিষার মিলে কাজ করত। সেদিন সকালে কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা এত সুন্দরভাবে অপারেশন করেছেন যে এখন আমার ছেলে অনেকটাই সুস্থ। আল্লাহর কাছে কৃতজ্ঞ।
আহত অভিজিৎ সাধুও জানান, অপারেশনের পর তিনি বর্তমানে অনেকটা ভালো আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।হাসপাতালের অন্যান্য রোগী আবু ইসা, ইমরান হোসেন ও আব্দুল মোমিনসহ অনেকে জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ বর্তমানে অত্যন্ত উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে। চিকিৎসকরা রোগীদের প্রতি আন্তরিক ও যত্নশীল।
ডা. প্রবীর কুমার দাস জানান, এটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে প্রথম সফল হাত পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) অপারেশন, যা চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও জানান, বর্তমানে এই বিভাগে ৮ জন অভিজ্ঞ চিকিৎসক নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন।
এখানেই জটিল অপারেশন সম্ভব হচ্ছে। ফলে রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]