বাকৃবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Share the post
বাকৃবি সংবাদদাতা: বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ বছর বাকৃবির ছয়টি অনুষদের আওতাধীন ১৪টি অঞ্চলে ১৩২টি কক্ষে মোট ৬ হাজার ২০৭ জন পরীক্ষার্থীর জন্য আসন ব্যবস্থা করা হয়।ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর গণমাধ্যমকর্মীদের জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭০ থেকে প্রায় ৮০ শতাংশ হতে পারে। তিনি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
উল্লেখ্য, বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষায় মোট ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যা উপস্থিতির হিসাবে ৭৪ শতাংশের বেশি। এ পরীক্ষায় ইউনিট সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। দেশের মোট আটটি বিভাগে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]