সাংবাদিক আব্দুল মোমিনের খোঁজ নিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসা শেষে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।
৫ জানুয়ারি দুপুর দুইটার সময় তাকে দেখতে যান সাতক্ষীরা–০১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তালা বিএনপির সহ সভাপতি ও নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, তালা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মামুনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাস্টার নুর মোহাম্মদ, মুশফিক রহমান, শাহিনুর রহমান সাহিন, সাতক্ষীরা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম সম্পাদক খালিদ হোসেন, যুবদল নেতা আনিসুর রহমান আনিস, তালা উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাসানুর রহমান হাসান।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সরুলিয়া ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, পাটকেলঘাটা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা মিরাজ হোসেন, সাংবাদিক মারুফ, তালা উপজেলা বিএনপির মহিলা সভানেত্রী মিনি খাতুন, সরুলিয়া ইউনিয়ন মহিলা বিএনপির সভাপতি মিলি আক্তারসহ তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা
এ সময় সাংবাদিক আব্দুল মোমিন তার খোঁজখবর নেওয়ায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]