কচুয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযানে এক ব্যবসায়ী ও ফসলী জমির্র মাটি কাটার দায়ে একজনকে জরিমানা

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ফসলী জমি নষ্ট করে মাটি কেটে বিক্রির দায়ে একজনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী)  দুপুরে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আবু নাছির ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি সিলেন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয় এবং

একই দিনে ফসলী জমি ধ্বংস করে অবৈধ উপায়ে মাটি কাটা প্রতিরোধে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।এসময় আশ্রাফপুর ইউনিয়নের চাঙ্গিনী গ্রামে ভেকু ব্যবহার করে ফসলী জমি নষ্ট করে অবৈধ উপায়ে মাটি কাটার দায়ে ১ ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার আবু নাছির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]