তল্লাশিকালে রাঙামাটিতে অস্ত্রসহ আটক ১

Share the post
রাঙামাটির নানিয়ারচর জোন (১৭ই ইষ্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে উত্তম কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (৫ই জানুয়ারি) সকালে উত্তম কুমার কে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, আমরা বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচল করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৮টা হতে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ডিউটি চেকপোস্টে জনবল বৃদ্ধি করা হয় এবং এই রুটে চলাচলকারী
সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
এদিন সকাল সাড়ে ৯টায় চেকপোস্টে দায়িত্বরত সেনা প্রহরী এক ব্যাক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বিরুপ আচরণ করে এবং কিছু লুকানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিকালে তার নিকট হতে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড অ্যামুনিশন, ১টি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করে।
পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়। পরে আটককৃত এই ব্যক্তি কে অস্ত্র সহ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি জানান, এ ধরনের অবৈধ অস্ত্র বহন আইনত দণ্ডনীয় অপরাধ। এমন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]