সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Share the post

লালমনিরহাট প্রতিনিধি: দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাস’স) এর লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন ও ১০০গ্রাম তরল মাদকদ্রব্য দিয়ে মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহার ও সাংবাদিককে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শনিবার (১৭ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে ঘন্টাব্যাপী এক মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লালমনিরহাট প্রেসক্লাবের উদ্যোগে জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়। এই মৌন মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আবদুর রব সুজন, আবু হাসনাত রানা, আহমেদুর রহমান মুকুল, এস দিলীপ রায়, হাসান উল আজিজ, মোয়াজ্জেম হোসেন, মাহফুজ সাজু, এস আর শরিফুল ইসলাম রতন, আনোয়ার হোসেন স্বপনসহ প্রায় অর্ধ-শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এ সময় অবিলম্বে দায়ী জেলা সদরের কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের রত্নাই বেইলী সেতুর নিকট সিনিয়র সাংবাদিক ও কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনকে কুলাঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল দল আটক করে ১০০গ্রাম তরল মাদকদ্রব্য দিয়ে ফাঁসিয়ে আটক করা হয়। এবং পরদিন শুক্রবার (১৬ এপ্রিল) সকালে ১০০গ্রাম তরল মাদকদ্রব্য তথা এক বোতল ফেনসিডিল-সহ তাকে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৩ (ক) ধারায় মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আফাজ উদ্দিনের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় লালমনিরহাটসহ সারাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং অবিলম্বে নির্যাতনকারী কুলাঘাট বিজিপি ক্যাম্পের আনোয়ার হোসেনসহ জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]