রাজাপুরে সাবেক বিজিবি কর্মকর্তার বসতঘরে হামলার অভিযোগে মামলা, আহত ২, গ্রেফতার ২

Share the post

মোঃসাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের চারাখালি গ্রামের মৃত মোসলেম উদ্দিন আকনের ছেলে বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকনের বসতঘরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সাবেক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকন (৬২) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম পান্না (৫৪) আহত হয়েছেন। শুক্রবার রাতে আহত নজরুল ইসলাম আকন বাদি হয়ে প্রতিপক্ষের ৬ জনকে আসামী করে রাজাপুর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হৃদয় খান ও এনামুল শেখ নামে দুই আসামীকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। মামলার বাদি বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা আহত মোঃ নজরুল ইসলাম আকন অভিযোগ করে জানান, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে স্থানীয় মেম্বর বাবুলে ভাগ্নি ছবি আক্তারকে বিয়ে করেন। তার সাথে মনের মিল না হওয়ায় তাকে তালাক দেয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে গত ৯ এপ্রিল স্ত্রী ছবি বেগম, তার মা মাহামুদা বেগম, তার ভাই সোহেল এবং বাবুল মিলে নজরুল ইসলাম আকনের বাড়িতে প্রবেশ করে বাবুল নির্দেশে প্রথম স্ত্রীর বিবাহিত মেয়ে নাজমাকে মারধর করে।

ওই ঘটনায় বাবুলসহ কয়েকজনকে আসামী করে মামল করেন নজরুল। সেই মামলায় বাবুলকে আসামী করার কারনে শুক্রবার বিকেলে বাবুল তার ছেলে সিয়াম, সাব্বির ও উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকার নান্না অকনের ছেলে সোহেল আকন, ঝালকাঠি বিকনা গ্রামের হানিফ খানের ছেলে হৃদয় খান ও খুলনার দিঘোলিয়া থানার দিঘোলিয়া গ্রামের হোসেন শেখের ছেলে এনামুল শেখসহ আরো কয়েকজন দেশীয় দাও, রামদা, রড ও লাঠি নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে বসতঘরে হামলা চালিয়ে ঘর-দড়জা ভাঙ্গচুর করে। এ সময় বাধা দিতে বিজিবি’র সাবেক জুনিয়র কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আকন ও তার ছোট ভাই রফিকুল ইসলাম পান্নাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এমন অভিযোগ করেই তিনি মামলা করেছেন। নজরুল ইসলাম আকন আরো বলেন, প্রতি পক্ষের লোকজন পূর্বের মামলা বর্তমান মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

তারা পরিবারবর্গ নিয়ে আতংকিত হয়ে পড়েছেন। মামলার আসামী প্রতিপক্ষ বাবুলের মতামতের জন্য তার ব্যবহৃত নম্বরে একাধিক বার কল দিলেও তা রিসিভ করেননি। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় হৃদয় খান ও এনামুল শেখসহ ৪জনকে গ্রেফতার করা হলে হৃদয় খান ও এনামুল শেখকে আদালতে পাঠানো হয়েছে এবং অপর দুইজন মোটর সাইকেল চালক, তাদের বিরুদ্ধে বাদির কোন অভিযোগ না থাকায় বাদির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]