সর্বস্তরের জনগণের আশা আকাঙ্খা পূরণের বাজেট(২০২৫-২৬)।

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি:দেশের অন্তর্বর্তীকালীন সরকার কতৃক ঘোষিত ২০২৫-২৬ বাজেট দেশের সর্বস্তরের মানুষের  আশা পূরণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ্ আমান।
মঙ্গলবার দুপুরে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এর পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার যে বাজেট ঘোষণা করেছিল তার বৃহৎ অংশ দেশের বাইরে পাচার ও লুটপাট করেছিল তারা। বর্তমান সরকার দেশের জন্য কাজ করছেন, বিভিন্ন সংস্কার করছেন।
দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার পৌর বিএনপি’র সভাপতি শাহ্ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, তেঁতুলঝোয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আ. আজিজ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]