সমবায় সমিতির নামে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

Share the post

রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি) :নীলফামারিতে সমবায় সমিতির আড়ালে নারীদের টার্গেট করে ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা মামুন হাসান মালিক্কে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৩ সদর কার্যালয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বুধবার আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-১৩ অধিনায়ক (ভারপ্রাপ্ত) বলেন, ২০২০ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রতারণা করার উদ্দেশ্যে মামুন হাসান মালিক ওরফে আদম সুফি সহযোগীদের নিয়ে নীলফামারী জেলার ডোমার থানার সাহাপাড়ায় প্রাক্তন কুইন্স কিন্ডার গার্ডেন স্কুল ঘরটি ভাড়া নিয়ে ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতি নামক ব্যানার লাগিয়ে এলাকার সহজ-সরল নারীদের টার্গেট করে প্রতারক চক্রটি সমবায় সমিতির মাধ্যমে লোভনীয় অফার দিয়ে টাকা হাতিয়ে নেওয়া শুরু করে।
সমবায় সমিতির মাধ্যমে কয়েকজন নারী সদস্য প্রাথমিকভাবে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মূল টাকাসহ লভ্যাংশ প্রাপ্ত হলে এলাকার অধিকসংখ্যক মহিলা নিজের সহায় সম্বল বিক্রি করে চটকদার এই সমিতির সদস্য হন।
এভাবে সমবায় সমিতির আড়ালে এই প্রতারক চক্রটি মাত্র দুই মাসে ৬ কোটি টাকা সংগ্রহ করে এবং আত্মসাতের উদ্দেশ্যে সমিতির অফিস বন্ধ করে পালিয়ে যায়।ফলে টাকা উদ্ধার করতে না পারায় ভুক্তভোগী কয়েকজন নারী তাদের স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয় এবং একই ঘটনায় একজন মহিলা হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।তিনি আরও বলেন, টাকা দিয়ে সর্বশান্ত শতাধিক নারী এবং ওই কোম্পানির প্রায় শতাধিক নারী কর্মী গত বছরের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। এছাড়াও নীলফামারী জেলার ডোমার থানা ২৪ জানুয়ারি চারজন প্রতারকের নামে একটি প্রতারণা মামলা দায়ের করেন। এবং র‍্যাব-১৩ নীলফামারী কোম্পানি কমান্ডার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব বিষয়টু অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করে প্রতারণা চক্রের মূল হোতা মামুন হাসান মালিক কে ঢাকার সাভারের নিকট আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে।প্রাথমিকভাবে প্রতারক মামুন হাসান নীলফামারী জেলার এই প্রতারণার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ সময় র‍্যাব-১৩ এর এএসপি (মিডিয়া) সামুয়েল সাংমাসহ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে তাকে ডোমার থানা পুলিশকে হস্তান্তর করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]