আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জননেত্রী শেখ হাসিনা পরিষদের আলোচনা সভা

Share the post
 চট্টগ্রাম সংবাদ: একুশের চেতনা বিশ্বজনীন, অবারিত এবং একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সগৌরবে প্রতিষ্ঠিত। একুশকে ধারণ করতে হবে অস্তিত্বে। এ চেতনা বাস্তবায়নে হতে হবে আত্মপ্রত্যয়ী। একটি ভাষা কেবল একটি জাতির পরিচয় বহন করে তা নয়। একটি ভাষা একটি জাতির অস্তিত্বও বহন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন অত্যাবশ্যক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
অদ্য ১৯ ফেব্রুয়ারী এম.ই.এস হাই স্কুল প্রাঙ্গণে কে.বি আবদুল আজিজ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।May be an image of 6 people, including Mohd Habibullah, people standing and people sitting
সঞ্চালনায় পরিষদের মহানগর সহ সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ কামরু, সালমা বেগম, শহীদুল ইসলাম দুলদুল, এম.এ মান্নান মান্না।বক্তব্য রাখেন খোরশেদ আলম সোহেল এ.এইচ পলাশ চৌধুরী, প্রকাশ ঘোষ পিকলু, আচঁল চক্রবর্তী, মনির হোসেন, ডা: রতন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক কাজী আহমেদ ইনকিয়াদ আকাশ, ফরহাদুল হাছান মাসুদ, সাইদুল ইসলাম, কিংশুক দাশ আরিয়ান, সদরঘাট থানা সভাপতি জাহেদ চৌধুরী প্রমুখ।May be an image of 10 people, people sitting and people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]