সন্দ্বীপের ৭ দফা দাবির পক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদী সিকস্তি পুর্নবাসন সমিতি কর্তৃক আয়োজিত সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম,নাগরিক উদ্যোগ ও কোস্টাল ল্যান্ড কোলিশন এর সহযোগীতায় সন্দ্বীপের ৭ দফা দাবির উপর সচেতনামূলক সেমিনার আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় হুমায়ুন তালুকদার একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। কবি মোস্তফা হায়দারের সঞ্চালনায় ও মাওলানা ফখরুল ইসলামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্দ্বীপ ডেভেলপমেন্ট এর নির্বহী প্রধান ও ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ছাত্রনেতা জ্বনাব নুরুর আকতারের সভাপতিত্বে শুরুতে সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য আজমত আলী বাহাদুর সন্দ্বীপ বাসীর পক্ষে ৭ দফা দাবি পড়ে শোনান।

অতিথির মধ্যে বক্তব্য দেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাইনুর রহমান, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জ্বনাব জাকির হোসেন, উন্নয়ন গবেষক জ্বনার আমীনুর রসুল বাবুল, কালাপানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বায়রন, সন্দ্বীপ নদি সিকস্তি পুর্নবাসন সমিতির সদস্য সচিব জ্বনাব মনিরুল হুদা বাবন ও সংগঠনের নির্বাহী সদস্য বিশিষ্টা আজমত আলী বাহাদুর,একে এম হুমায়ুন কবির চৌধুরী মাসুক, সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সন্দ্বীপ ইউনিয়ন থেকে মতবিনিময় পেশ করেন আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষুপদ রায়,

উড়িরচর প্রতিনিধি হোসেন মাঝি, গাছুয়া প্রতিনিধি মাষ্টার মিলাদ হোসেন,মগধারা ইউনিয়ন প্রতিনিধি ইসমাঈল হোসেন, হারামিয়া ইউনিয়ন প্রতিনিধি কবি শামসুল আহসান খোকন, আজিমপুর ইউনিয়নের প্রতিনিধি আবুল কাশেম শিপ্লী সহ প্রমুখ। উক্ত সংগঠনে উপস্থিত ছিলেন চ্যানেল২১ টিভির সাংবাদিক ফায়েল খান, সন্দ্বীপ সংযোগ প্রতিনিধি ফছিহুল আলম ও ক্যামরা ম্যান জাহেদ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]