‘রাকিবকে ২০১৬ সালেই তালাক দিয়েছেন তামিমা’

Share the post

ঢাকা : গত ১৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানাকে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু এই বিয়ে নিয়েই এখন সরগরম মিডিয়া। অভিযোগ, সাবেক স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। এই নিয়ে নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেছেন রাকিব হাসান।

বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বুধবার বিকালে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। সংবাদ সম্মেলনে তাদের সঙ্গে একজন আইনজীবী উপস্থিত ছিলেন।

এসময় তামিমা সুলতানা বলেন, ‘আমি আমার সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছি। ২০১৬ সালে আমি তালাকের জন্য আবেদন করি। ২০১৭ সালে সেটি মঞ্জুর হয়। আমাদের বিয়ে হয়েছিল এবং একটি কন্যা সন্তান আছে এই বিষয় ছাড়া রাকিব যা বলেছে তার সবই মিথ্যা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]