সন্ত্রাসী চাঁদাবাজী বন্ধ ও সোহাগ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ কে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র জনতা।
শনিবার ১২ জুলাই সকাল ১১ টায় কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মুহাইমিনুল আজবিন,ও শাহীনের সহযোগিতায় ছাত্র সমাজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় সন্ত্রাসী, চাঁদাবাজী, ধর্ষণ বন্ধ ও সোহাগ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন মিছিল ও করেন। রাষ্ট্র কেন নীরব? এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সার্বজনীন চিকিৎসা সুবিধার স্থানে যেখানে একজন মানুষের প্রাণ রক্ষা পাওয়ার কথা, সেখানে সোহাগকে পিটিয়ে হত্যা করা আমাদের সকলের নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি হুমকি। আমরা আর নিরব থাকবো না।”
বক্তারা আরও বলেন, “এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পরও এখনো দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা প্রমাণ করে, রাষ্ট্র ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”ছাত্ররা হুঁশিয়ারী দিয়ে বলেন, “যদি অবিলম্বে সোহাগ হত্যার বিচার না হয়, তাহলে সারা দেশে ছাত্র জনতা কঠোর আন্দোলনে নামবে।”সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং অবিলম্বে সোহাগ হত্যার বিচার দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]