ক্যান্সার আক্রান্ত রোগীর দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুগার্পুরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগী শুক্কুর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (১১ জুলাই) রাতে দুগার্পুর প্রেসক্লাব মিলনায়তনে শেষ থেরাপি দেয়ার টাকা প্রদান করা হয়। শুক্কুর আলী দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন—আহবায়ক।

শুক্কুর আলী দীর্ঘদিন যাবত ফুসফুসে ক্যান্সার রোগে ভুগছিলেন। নিজের সহায় সম্বল শেষ করে চালিয়েছেন চিকিৎসা। ডাক্তার বলেছেন ৬টি কেমোথেরাপি দিতে পারলে ভালো হয়ে যাবে শুক্কুর আলী। কিন্ত থেরাপি‘র টাকা যোগার করা মোটেই সম্ভব হচ্ছিলনা। দলীয় নেতাকমীর্দের মাধ্যমে এ খবর জানতে পারেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তিতে তিনি শুক্কুর আলীর চিকিৎসার সকল দায়িত্ব নেন। প্রতি মাসে উপজেলা বিএনপি‘র নেতৃকমীর্দের মাধ্যমে থেরাপি দেয়ার জন্য শুক্কুর আলীর পরিবারের হাতে চিকিৎসার খরচ তুলে দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় বিএনপি‘র নেতাকমীর্রা শেষ কেমোথেরাপি দেয়ার খরচ তুলে দেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম—আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, স্থানীয় সাংবাদিক, সুশিল শ্রেনীর প্রতিনিধি, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলীউল আজীম সহ বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকমীর্গণ উপস্থিত ছিলেন।

শুক্কুর আলীর আত্মীয় লিটন আকন্দ বলেন, মানবসেবা কাকে বলে ব্যারিস্টার কায়সার কামাল ভাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছেন। নেতৃত্বদিতে গেলে যে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, তা দলীয় নেতাকমীর্দের দেখিয়ে দিয়েছেন। ইতোমধ্যে দুগার্পুর উপজেলার অসহায় মানুষের বিভিন্ন সমস্যায় সহায়তা করে যে নজির সৃস্টি করেছেন তাহা ভোলার নয়। আসুন এই মানবিক নেতার জন্য আমরা দোয়া করি।

কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই শুক্কুর আলীর পাশে দাঁড়িয়েছি। আমাদের দল বিএনপি সর্বদাই আর্তমানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন আমরা শুক্কুর আলীর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেনো সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।

উল্লেখ্য : ব্যারিস্টার কায়সার কামাল, ইতোমধ্যে দুগার্পুর—কলমাকান্দা উপজেলার বিভিন্ন অসহায় মানুষের জন্য বিনামুল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা ক্যাম্প, ক্যান্সার ও লিভার থিরোসিসে আক্রান্ত্র রোগীদের নিজ উদ্দে্যগে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসা করানো, পাহাড়ী অনগ্রসর শিশুদের শিক্ষা ব্যবস্থা, প্রায় ৪শত জনের চোখে ছানি অপারেশান, বিনামুল্যে আইনী সহায়তা দান, নামমাত্র ইজারা দিয়ে পশুর হাটে ক্রয়—বিক্রয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, উপজেলার সকল নদীর ঘাটে খেয়া পারাপার ফ্রি করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধমীর্য় প্রতিষ্ঠানে অনুদান দেয়া সহ নতুন সমাজ বিনিমার্নে মানববতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে, দুই উপজেলায় তারুন্যের আইডল হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]