দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু: শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণহানি

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভবনের ঠিকাদার মোবাশ্বির মিয়া।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা মানিক মিয়া (৫৫) এবং বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার খন্দকার আনোয়ার হোসেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চালাচ্ছেন। নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর সাটারিং খুলতে যান মানিক ও রফিকুল। ধারণা করা হচ্ছে, তারা বুঝতে পারেননি ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে আছে। নিচে নামার পরপরই ধাপে ধাপে তারা দুজনই অচেতন হয়ে পড়েন এবং পরে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, “দুই নির্মাণ শ্রমিক সেপটিক ট্যাংকের নিচে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভবন নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]