সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা চেষ্টা, থানায় জিডি

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুরে এস আর সাকিল নামে এক সংবাদকর্মীর উপর বিএনপি কর্মী মিঠনসহ অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্তরা হামলার চেষ্টা করেছেন। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সকাল ১১ টার উপজেলার পাঁড়ইল ইউনিয়ন এলাকায় এই ঘটনা ঘটে।
এস আর সাকিল ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পিন্ট পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার – নিয়ামতপুর প্রতিনিধি, নর্থ নিউজ ডট লাইভ (নিয়ামতপুর,পোরশা,সাপাহার) প্রতিনিধি, দৈনিক ক্রাইম তালাশ এর নওগাঁ প্রতিনিধি এবং দুরন্ত টিভি (আইপি টেলিভিশন) এর স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেন।
সাংবাদিক এস আর সাকিল বলেন,
রবিবার (২৫ মে ২০২৫) “নিয়ামতপুরে বন বিভাগের গাছ মিলেমিশে বিক্রি করলেন নিষিদ্ধ আ.লীগ-বিএনপি কর্মী ও ইউপি সদস্য, প্রশাসন নিরব” এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টার সময় দাদরইল (মহাপাড়া) আহমেদ এর দোকানে বসে থাকা অবস্থায় হঠাৎ এসে বিএনপি কর্মী মিঠনসহ অজ্ঞাত ৪/৫ জন হামলার চেষ্টা করেন। পরবর্তীতে নিউজ ডিলেট করার জন্য বিভিন্নভাবে চাপ দেন এবং মেরে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় সাধারন ডাইরি করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো.হাবিবুর রহমান জানান,সাংবাদিক এস আর সাকিল এর উপরে হামলার বিষয়ে সাধারণ ডাইরি করেছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]