সোনারগাঁয়ে খেলার বল আনতে গিয়ে পুকুরে পরে দুই শিশুর মৃত্যু 

Share the post
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার বল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হাবিবুর ও জুনায়েদ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
 বুধবার  (২৮ মে )দুপুরে উপজেলার কাচঁপুরের বেহাকৈর এলাকায় এই ঘটনায় ঘটে। জুনায়েদ ওই এলাকার বাদশা মিয়ার ছেলে আর হাবিবুর হানিফার ছেলে।
জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় তাদের বাড়ির পাশে একটি খালি জায়গায় তারা ফুটবল খেলছিল।
এ সময় পাশে থাকা পুকুরের পানিতে বলটি পড়ে যায়। প্রথমে জুনায়েদ পানিতে নেমে বলটি আনতে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়, পরে তাকে বাঁচাতে গেলে হাবিবুর সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়। তাদের দুজনের মরদেহ পুকুরে ভেসে উঠলে বাড়ির পাশের এক নারী দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে অতিরিক্ত  টাকা আদায় এর  অভিযোগ  

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ফিলাপ ও অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। জানা যায়, নব্বইয়ের দশকের গোড়ার দিকে নরসিংদী জেলার বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি মরহুম কাজী ফজলুল হক নারী শিক্ষার উন্নয়ন, স্বল্প খরচে শিক্ষার সুযোগ এবং […]

সোনারগাঁয়ে নারী কেলেঙ্কারিতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ, ২ জন পলাতক 

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ :নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নারী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। মামলায় একই গ্রামের ৭ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার বাদী জেসমিন (৪৩), স্বামী শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন দায়েরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, দীর্ঘদিন ধরে আসামিদের […]