শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসদরের দায়াপুর এলাকার মোদকপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আসলাম আলী পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

Share the post

Share the post মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও […]

শাহজাদপুরে চুরি যাওয়া ৪টি গরু ঘোড়াঘাট থেকে উদ্ধার, আটক ৩

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার রাতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিথুলিয়া গ্রামের দুলাল প্রামানিকের গোয়ালঘর থেকে চারটি গাভী চুরি হয়। […]