বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কর‌লেন বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান

Share the post
জলিলুর রহমান জনি , সিরাজগঞ্জ  :সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক ছাত্রনেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি’র প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে আলোচনা করেন মির্জা মোস্তফা জামান।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান,
পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, স্বর্ণা, যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, যুবনেতা ওলি, হাবিব, পাপ্পু সহ প্রমুখ।
শাড়ি-লুঙ্গি পেয়ে উপকৃত কর্মচারীরা মির্জা মোস্তফা জামানসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]