শান্তিপূর্ণ ভাবে ঈদ উদযাপন এর আহবান

Share the post

মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকার সন্নিকট সাভার উপজেলার সর্ব স্তরের  জনগনের নিরাপত্তা নিশ্চিত এর লক্ষ্যে সাভার মডেল থানা পুলিশ দিনরাত নিরলসভাবে কাজ করছে। পবিত্র ঈদ উল আযহা সামনে রেখে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত এর জন্য নেয়া হয়েছে পুলিশের বাড়তি ব্যবস্থা।
ঈদ উপলক্ষে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মো:জুয়েল মিয়া  জানান, ঈদের ছুটিতে চুরি, ছিনতাই, ও ডাকাতির মতো অপরাধ ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ঈদের জামাতে নিরাপত্তা জোরদার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মহাসড়কে যানজট নিরসনেও পুলিশ কাজ করছে। ঈদকে সামনে রেখে এলাকায় সাভার মডেল থানা পুলিশের ২০ টিরও অধিক টিম পোশাকে ও সাদা পোশাকে ২৪ ঘন্টা টহল দিচ্ছে। ঈদের ছুটিতে সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]