লালমনিরহাটে দোকান খোলা রাখা নিয়ে ইউএনও’র সঙ্গে তর্ক, ৬ ব্যবসায়ী আটক

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬ ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে উপজেলার বাউরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। কারাগারে যাওয়া ৬ ব্যবসায়ী হলেন- পাটগ্রাম উপজেলার বাউরা বাজারের হোটেল ব্যবসায়ী সিরাজ পাটোয়ারি (৬৫), হোটেল ব্যবসায়ী আজগর আলী (৪০), কাপড় ব্যবসায়ী বুলবুল আহম্মেদ (৪০), হোটেল ব্যবসায়ী হাবিবুল হক (৩৫), চাল ব্যবসায়ী রুবেল (৩০) ও ভাঙারি ব্যবসায়ী নূরনবী (২৫)। জানা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ। এসময় লকডাউন উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এতে ক্ষিপ্ত একপর্যায়ে ইউএনও’র সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীদের চাপে জরিমানার টাকা ফেরত দেন ইউএনও। পরে এ ঘটনায় পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসের পেশকার স্বপন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]