পাইকগাছায় ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ-রাসায়নিক সার বিতরণ।

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার খুলনা:পাইকগাছায় খরিপ-১ উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রত্যেক কৃষক কে ৫ কেজি আউশ ধান, ২০কেজি ডিএপি ও ১০কেজি পটাশ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ পোদ্দার এর সঞ্চালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা থান অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুববজ্যোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, মোঃ মিজানুর রহমান, ডল্টন রায়, মোঃ বিল্লাল হোসেন, ইয়াসিন আলী, দেবদাস রায় সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]