লালমনিরহাটে জেন্ডার বিষয়ক সভা

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: লালমনিরহাট ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে মঙ্গলবার জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচির আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহ আলম। সভায় নারী পুরুষের সমতা বিষয়ক বিভিন্ন ধাপ ও স্তর নিয়ে আলোচনা করা হয়। সভায় ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হক, শেখ মোঃ মাসুদ ইব্রাহীম, সোহাগ আলী সহ ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের ম্যানেজারগন সহ অবহিতকরন সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক সেলিনা বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]