খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে ফুলতলা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় (খাদ্যে নিষিদ্ধ রং, ফ্লেবার ব্যবহার,অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ) ০২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার)টাকা জরিমানা আদায় করেন।
জেলা ভোক্তা অধিকার সুত্রে জানা যায় ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা জেলা কার্যালয় কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে ফুলতলা উপজেলা, খুলনায় তদারকি করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় (খাদ্যে নিষিদ্ধ রং, ফ্লেবার ব্যবহার/অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ) ০২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- (ত্রিশ হাজার)টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]