জেরার নামে সময়ক্ষেপণ করছেন আসামি পক্ষের আইনজীবীরা

Share the post

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের বাঁচাতে জেরার নামে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।আর আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিন মিয়ানমারের নাগরিক, দেশের প্রচলিত আইনে বিদেশী নাগরিককের সাক্ষ্য দেয়ার অধিকার নেই। মামলায় ৫ম সাক্ষী প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর তারা এসব বলেন।মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণের ৩য় দিনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের আদালতে মামলার প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদ আমিনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার আসামি পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ মামলার ১৫ আসামিকেও হাজির করা হয়। আগামীকাল ৬ষ্ঠট সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে। এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার বাদি, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার সাবেক সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত, ৩ নম্বর স্বাক্ষী মোহাম্মদ আলী, ৪নং সাক্ষী কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]