নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সাঁটাই বন্ধের প্রতিবাদে কৃষক-শ্রমিক সমাবেশ

Share the post

মো. আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সাঁটাই করে বন্ধ হয়ে যাওয়া চিনিকলের শ্রমিক ও কর্মচারীদের পদায়ন করার প্রতিবাদে কৃষক-শ্রমিক সমাবেশ করেছে মিলের অস্থায়ী শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তরা জানান,‘চিনি শিল্প ধ্বংস করতে পায়তারা করছে একটি কুচক্রী মহল। তারই অংশ হিসেবে বন্ধ মিল চালু না করে সে সব মিলের শ্রমিক কর্মচারীদের এ মিলে বদলী করা হচ্ছে। অথচ এসব পদে অনেক আগে থেকেই অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন এলাকার লোকজন। অন্য চিনিকলের শ্রমিক-কর্মচারীরা যোগদান করলে তাদেরকে কাজ হারাতে হবে। তাই শ্রমিক সম্বনয়ের নামে শ্রমিক সাঁটাই বন্ধের দাবি জানান বক্তরা।’
এসময় সিবিএ সাবেক সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ‘লালপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উত্তরবঙ্গ আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল, আনসার আলী দুলাল, আব্দুর রব প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]