লালমনিরহাটে এক নারীকে পিটিয়ে হত্যা

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট : পারিবারিক কলহের জের ধরে লালমনিরহাটে খোতেজা বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বিকেলে পারিবারিক কলহের জের ধরে সোলায়মান আলী (চাচা) ও (ভাতিজা) এর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত হয়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই খোতেজা বেগম (চাচী) মারা যান।

এ বিষয়ে হারাটি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সবাই পলাতক থাকায় কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]