টিকটকের আড়ালে মাদক-নারী পাচারসহ নানা অপরাধে তরুণরা

Share the post

অনলাইন বিনোদিনভিত্তিক অ্যাপ টিকটকের আড়ালে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে তরুণ প্রজন্ম। ঘটছে নারী পাচার, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো ঘটনা। সুস্থধারার বিনোদনের সুযোগ না থাকায় তরুণ প্রজন্ম সাইবার দুনিয়ায় আকৃষ্ট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই, এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন তারা।

কিছুদিন আগে রাজধানীর এক তরুণীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তদন্তে এ ঘটনার মূল হতো হিসেবে উঠে আসে টিকটক হৃদয় বাবুর নাম।কয়েক বছর ধরেই টিকটকের আড়ালে ঘটছে এমন ঘটনা। সস্তা খ্যাতি, সহজে অর্থ উপাজর্নের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিছু টিকটকার। কিশোর গ্যাং তৈরি করে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা, নারী নির্যাতন, ধর্ষণ ও মানবপাচারের মতো ভয়াবহ অপরাধে।

মনোরোগ বিশেষজ্ঞ ডা. মেখলা রহমান বলেন, সহজে আয় করার সুযোগের প্রলোভন দেখিয়ে তরুণ-তরুণীদের ফেসবুক গ্রুপে যুক্ত করছে সংঘবদ্ধ চক্র। পরে পার্লার, সুপার শপ, কিংবা বড় শপিংমলে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। শুধু তাই নয়, টিকটকের অশ্লীল ও মানহীন ভিডিওর ফলে দেখা দিচ্ছে সামাজিক অবক্ষয়।

২০১৯ সালে দেশে টিকটক বন্ধ করা হলেও অ্যাপটির কর্তৃপক্ষের অনুরোধে ওই বছরই তা আবারো চালু হয়। তবে, টিকটকের নেতিবাচক সামাজিক প্রভাব এড়াতে অবিলম্বে অ্যাপটি নিষিদ্ধের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে ভারত ও পাকিস্তানে এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে টিকটকের কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]