লালমনিরহাটে আওয়ামীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনরিহাট। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটে ওয়ার্ড আওয়ামীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় সাইদুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারী) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় নিজ বাড়ি তাকে গ্রেফতার করে। সাইদুল শহরের মিশনমোড় এলাকার মৃত জরিপ উল্ল্যাহ এর ছেলে এবং জেলা বিএনপির সদস্য। এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীগ অফিসে একদল মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিত মামলা চালিয়ে অফিসের টেবিল চেয়ার ভাংচুর করে ও নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এঘটনায় রাতেই ওই ৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বিলু বাদি হয়ে ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে সদর থানার ওসি শাহ আলম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার আলামত সংগ্রহ করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী সাইদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৫০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দেড় শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]