খুলনা রেঞ্জ ডিআইজি’ স্থানীয় সরকার নির্বাচনী কার্যক্রমে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের নির্দেশ

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,স্টাফ রিপোর্টার: খুলনা খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনী কার্যক্রমে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনানুগ যথাযথ ব্যবস্থা নিতে হবে। তিনি মামলা তদন্ত কার্যক্রম সুচারুরূপে তদারকির নির্দেশনা প্রদান করেন। ওয়ারেন্ট ও আলামত নিষ্পত্তির উপর জোর দেন। এছাড়া বিট পুলিশিং কার্যক্রম সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন তিনি। আজ বুধবার খুলনা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ এবং ৩য় ও ৪র্থ ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এসব নির্দেশনা দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) এ কে এম নাহিদুল ইসলামসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং খুলনা রেঞ্জের দশ জেলার পুলিশ সুপার, র‌্যাব, এপিবিএন, নৌপুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]