লকডাউন না মানায় অর্ধশত মোটরসাইকেল জব্দ ও জরিমানা

Share the post

বিশেষ প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে মাদারীপুরে চলমান লকডাউন মানছেন না এলাকাবাসী। প্রায়ই অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি করছেন অনেকেই। সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি অনেককেই।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করণে জেলায় অভিযানে নামে স্থানীয় পুলিশ প্রশাসন। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয় পুরো জেলায় লকডাউন। লকডাউন উপেক্ষা করে অনেকেই অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাসী চালায়। এ সময় অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ ও চালকদের জরিমানা করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় মাদারীপুর জেলার ২২টি ইউনিয়ন ও চার পৌরসভার ২০টি ওয়ার্ড রেডজোন ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। এতে বুধবার দুপুরে এসব এলাকায় বিধি-নিষেধ আরোপ করে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেন।

তে বলা হয় দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, ২টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও সার্বক্ষণিক ওষুধের দোকানসহ জরুরী সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই লকডাউন বহাল থাকবে।

মাদারীপুর জেলায় রেড-জোন এলাকাগুলো হলো, মাদারীপুর পৌরসভার ১ থেকে ৭ নং ওয়ার্ড পর্যন্ত ও সদর উপজেলার ছিলারচর, ঝাউদি, খোয়াজপুর, ধুইরাইল, মস্তফাপুর নিয়ে মোট ৫টি ইউনিয়ন রয়েছে। এছাড়া শিবচরের রেডজোনে পৌরসভার ৩টি ওয়ার্ড, ৮টি ইউনিয়ন। শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ড এবং ইউনিয়নগুলো হচ্ছে শিবচর, দ্বিতীয়খন্ড, বহেরাতলা দক্ষিন, বাশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরচর ও পাচ্চর। কালকিনি উপজেলার রেড জোন কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর উপজেলার মধ্যে রাজৈর পৌরসভার ৬টি ওয়ার্ড এবং ৪টি ইউনিয়ন লকডাউনের আওতায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]