বোয়ালখালীতে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সাথে জরুরি সভা অনুষ্ঠিত

Share the post

বোয়ালখালী প্রতিনিধিঃ ঔষধ এর উচ্চমূল্য ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বোয়ালখালী ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সাথে জরুরি সভা অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলাতে ১৮ জুন সকালে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে বর্তমানে ঔষধ এর উচ্চমূল্য, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ

উপজেলা ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সদস্যদের সাথে আজ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন  বিষেয়ে বিস্তারিত আলোচনা হয়। বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় সময় উপস্থিত ছিলেন উপজেলা ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ।

সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়:- ১. ড্রাগ এ্যাক্ট-১৯৪০ ও ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে সকল ঔষধ এর দোকান ক্রেতাকে চিকিৎসক এর ব্যবস্থাপত্র অনুসারে ঔষধ বিক্রয় করবে এবং বিক্রির সময় অবশ্য বিক্রয় রশিদ প্রদান করবে ( কোন অবস্থায়ই সর্বোচ্চ খুচরা মূল্যের অধিক দাম নিবে না)

২. কোম্পানি থেকে পাইকারি ক্রয় মূল্য ও অনুমোদিত আমদানিকৃত ঔষধের ক্ষেত্রে অবশ্যই পাইকারি ক্রয় রশিদ দোকানে সংরক্ষণ করবে, উপজেলা প্রশাসন এর মোবাইল কোর্ট/মনিটরিং টিমকে প্রদর্শন করবে।

৩. উপজেলা সদরের গোমদন্ডী ও ফুলতল বাজারে কমপক্ষে একটি ঔষধ এর দোকান সারারাত খোলা থাকবে, কোন দিন কোন দোকান খোলা থাকবে পূর্বেই উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে পূর্বেই অবহিত রাখবে।

৪. কোন ঔষধ স্টকে থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রয় করার কোনো প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন মোতাবেক জেল/জরিমানা/লাইসেন্স বাতিল হবে।

৫. ক্রেতাগন মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঔষধ ক্রয় করবে।

সিদ্ধান্ত সমূহ সমিতি তাদের সকল সদস্যদের আজই অবহিত করবে।
উপজেলা প্রশাসন এ বিষয়ে নিয়মিত মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]