মোরেলগঞ্জে বাইসাইকেল পেলো ১৪২ গ্রাম পুলিশ

Share the post

মেজবাহ ফাহাদ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ১৬টি ইউনিয়নের ১৪২ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃদেলোয়ার হোসেনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বাগেরহাট জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,অনন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লিনা,মাকসুদা আক্তার মুক্তা,ইউপি চেয়ারম্যান শাহাজাহান খান প্রমুখ, এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শাহ্ আলম বাচ্চু বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, আমাদের গ্রামপুলিশ গ্রামে সরকারি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন সহ বাল্যবিবাহ রোধকল্পে নানা তথ্য আমাদেরকে প্রদান করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ১৪২ জন গ্রামপুলিশ সদস্যদের বাইসাইকেল দেওয়া হয়েছে
বাইসাইকেল পেয়ে একজন গ্রাম পুলিশ বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে।ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]