ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে প্রশাসন

Share the post

মো: সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: হু হু করে বাড়ছে সংক্রমন। স্বাস্হ্য বিভাগ জানিয়েছে গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক বেশী।এদিকে সরকারের নির্দেশ মানাতে ২৮ জুন সোমবার সকাল থেকে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা ও সকল উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেটরা ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করছেন স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেই রাস্তাঘাটে ভিড় জমাচ্ছে এখানকার সাধারণ মানুষ। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আহম্মেদ হাছান আনন্দবার্তা’কে বলেন, “করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে জনগনকে স্বাস্হ্যবিধি মানাতে আমরা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি”।

করোনা সংক্রমন নিয়ন্ত্রনে সকাল থেকে ঝালকাঠির রাজাপুর, নলছিটি ও কাঠালিয়ায় মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, জরিমানা করেও জনগনকে ঘরমুখী করা যাচ্ছেনা। বাজারে আসা আবুবক্কর বলেন, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামবে, তাই আগামী ১ সপ্তাহের বাজার করতে বের হয়েছি। জেসমিন আক্তার বলেন, মাসের শুরুতে লগডাউ হবে, তাই আগাম বাজার করার জন্য বের হয়েছি। মুদি দোকানী সজীব হাওলাদার বলেন, কাষ্টমারদের দুরত্ব বজায় রাখতে দোকানের সামনে ৩ ফিট দুরত্ব রেখে রং করে দিয়েছি, তাতেও যদি কাষ্টমাররা ভিড় জমায় আমাদের কি করার আছে।

ঝালকাঠি সদরের ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহেদী আনন্দবার্তা’কে বলেন, আমাদের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শহরের যেসকল এলকায় মানুষের চলাচল বেশি, সেসব এলাকায় মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করছি এবং রিক্সা, অটো এবং মোটর সাইকেলে অতিরিক্ত লোক থাকলে আইনগত ব্যাবস্থা নিচ্ছি। মাক্স না থাকলে সচেতন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]