মোরেলগঞ্জে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

Share the post

মোরেলগঞ্জে (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তহবিল থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোঃ আমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বুলু প্রমুখ অনুষ্ঠানে ইয়াসে ক্ষতিগ্রস্থ ৫৩ পরিবারের প্রত্যেককে ২ বান টিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]