পিঠ বাঁচাতে আসা লোকেদেরকে আ’লীগের সদস্য করলে পদ-পদবী হারাবেন – মাহবুবুল আলম হানিফ।

Share the post

প্রিয়ন্ত মজুমদার,মুরাদনগর(কুমল্লিা)প্রতনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সমন্বয়কারী আওয়ামীলীগ কন্দ্রেীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জামায়াত ও যুদ্ধাপরাধীর সাথে জড়িত ছিল বা আছে তাদের কিংবা তাদের বংশধরদের দলের সদস্য করা থেকে বিরত থাকবেন, নতুবা নিজের পদ-পদবী হারাবেন। বাংলাদেশের সাধারণ মানুষের ভরসার দল এখন আওয়ামীলীগ। তাই অনেকেই এ দলে নাম লিখাতে চাচ্ছে।

তিনি বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাজী রোশন আলী মাস্টারের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক আলী আশরাফ এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ ও চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, সুবিদ আলী ভুইয়া এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিমা আহমাদ মেরী এমপি, আরমা দত্ত এমপি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]