মোবাইলে গেমস খেলার জেরে স্কুলছাত্র খুন!

Share the post

যশোরে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত সহপাঠী। রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার এনায়েতপুর এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে এনায়েতপুর এলাকায় বাড়ির পাশের একটি মাঠে মোবাইলে গেমস খেলছিল নবম শ্রেণির ছাত্র রাকিব। এ সময় গেমস খেলাকে কেন্দ্র করে তার সঙ্গে প্রতিবেশী সোহানের কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে রাকিবকে ছুরিকাঘাত করে সোহান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]