মির্জাপুরে ৪ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:‎টাঙ্গাইলের মির্জাপুরে ৪ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর বারটার দিকে বাড়ির পাশে থাকা নদীতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শনিবার সকাল আটটার দিকে নিহতের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখতে পান।

‎তথ্য মতে জানা যায়, প্রতিদিনের মতো মা উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। ওয়াইফাই বিল নেওয়ার জন্য লোক আসে সে বাসা থেকে টাকা নিয়ে দিয়ে আসার পরে দেখে তার শিশু উধাও। তারপর সে ধারণা করে পানিতে ডুবে নিচে চলে গেছে। পরিবারের লোকজন এবং স্থানীয় সাধারণ মানুষ অনেক খোঁজাখুঁজি করতে থাকে।

‎নিহত শিশু হলেন, মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পিতা: মোস্তফার ছেলে জুবায়ের হোসেন (০৪)।

‎এব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মো. বেলায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার খবর পাওয়ার পর আমাদের কর্মী এবং টাঙ্গাইল ডুবুরি দলের কর্মীদের সাথে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। পরে না পাওয়াই সবাই চলে আসছিলেন। এরপর পরিবারের লোকজন আমাদের সাথে আর যোগাযোগ করে নাই।

‎এদিকে পানিতে ডুবে যাওয়া শিশুর মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকালেই জানাজার নামাজ আদায়ের পর তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন কাফন সম্পূর্ণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও […]