মধুখালীতে ১৪কেজি গাজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক।
মোঃ সজল মন্ডল ফরিদপুর: দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মধুখালী থানার কামারখালী টোল প্লাজার ফরিদপুর–মাগুরা মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র্যাব জানায়, অভিযানে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ইকবাল হোসেন মজুমদার (৩৬), পিতা- মৃত নুরুল আলম মজুমদার, সাং- রামগড়, থানা রামগড়, জেলা খাগড়াছড়ি ও
মোঃ শিহাব (৩১), পিতা- মৃত সিরাজুল ইসলাম মল্লিক, সাং ফুরসন্দী লক্ষীপুর, থানা- ঝিনাইদহ সদর, জেলা ঝিনাইদহ কে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১৬,১৫০ টাকা মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

