মির্জাপুরে ফালু নামের এক ব্যক্তি নিখোঁজ: এখনো সন্ধান পাওয়া যায়নি

Share the post

সীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া নামে (৫৮) এক ব্যাক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলা সদরের  পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল নয়টার দিকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্ত রাত আটটা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। ফালু মিয়া পোষ্টকামুরী খালপাড়ার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান করতেন।

ফালু মিয়ার ছেলে অন্তর মিয়ার জানান, মঙ্গলবার ভেরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে তার বাবা মাছ ধরতে যান। জাল কচুরিপানার সাথে আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর আর তার খোঁজ মেলেনি। খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল নয়টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারে কাজ শুরু করেন। সন্ধা ছয়টা পর্যন্ত তার কোন খোঁজ না পেয়ে ডুবুরি দল উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করেন। রাত আটটায় এ রির্পোট পাঠানো সময় পর্যন্ত ১৪ ঘন্টায়ও তার কোন খোঁজ মেলেনি।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেনের বলেন, মির্জাপুর ও টাঙ্গাইল ডুবুরিদল সকাল নয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত উদ্ধার কাজ চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]