মাদক ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন, বিএনপি নেতা, আতাউর রহমান

Share the post
ফাহাদ, সোনারগাঁ : সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির নেতা আতাউর রহমান ও নিজাম উদ্দীন মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় কঠিন হুঁশিয়ারি প্রদান করে বলেন, মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো, আমরা প্রথমবারের মতো এই এলাকায় এসেছি শেষবারের মতো বলে যাচ্ছি, এলাকায় মাদক বিক্রি ও সেবন করা থেকে বিরত থাকুন নয়তো উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তাতেও না হলে পুলিশের সহযোগিতায় মাদক বিক্রি কারবারীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে।
গত ২৬ শে আগস্ট মোগরাপাড়া ইউনিয়নের ৭-৮, ৯ ওয়ার্ডের দারোগুল্লা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, আজহারুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে আমরা মাদকবিরোধী অভিযানে নেমেছি। আমরা মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, মহল্লা, গ্রামে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলবো। মাদকের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান। যদি বিএনপি’র কোন নেতাকর্মী মাদকের সাথে জড়িত থাকে আমাদেরকে প্রমান সহকারে দিবেন আমরা সাথে সাথে দল থেকে বহিষ্কার করব। মাদকের বিষয়ে কোনো ছাড় হবে না সে যেই হোক।
মাদক বিরোধী অভিযানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দীন নিজাম বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আপনারা যারাই মাদকের সাথে সম্পৃক্ত আছেন দয়া করে মাদক ছেড়ে ভালো হয়ে যান। আপনাদেরকে মাদক ছাড়ার সুযোগ দেওয়া হল। যদি এরপরও আমাদেরকে আবারো মাদকের জন্য বৈঠক বসতে হয় তাহলে যারা এ মাদকের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী কে সাথে নিয়ে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। এলাকার জনপ্রতিনিধিদের সাক্ষ্য গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে আমরা বাধ্য হবো। প্রয়োজনে পুলিশ সাথে নিয়ে মাদক কারবারীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]