পেটের ভিতরে’ পাচারকালে ২ হাজার ইয়াবাসহ বিজিবির হাতে যুবক আটক

Share the post
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে ‘পেটের ভিতরে’ অভিনব ও ঝুঁকিপূর্ণভাবে পাচারকালে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।আটক মো. জাহিদুল্লাহ (১৯) টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আব্দুর রহমানের ছেলে।
লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সোমবার বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে এক ব্যক্তি মাদকের একটি চালান নিয়ে পালকী বাস কাউন্টারের দিকে যাচ্ছিল। খবরটির গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এতে হাসপাতালের সামনে একটি অটোরিকশার চলাচল সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে অটোরিকশায় থাকা এক যাত্রী বিজিবির সদস্যদের দেখতে পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ আটক জাহিদুল্লাহ’কে জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহজনক মনে হয় বিজিবির। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পেটে ভিতরে ইয়াবা বহনের সত্যতা স্বীকার করে। “
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তির পেটের ভিতরে ইয়াবা থাকার তথ্যটি নিশ্চিত হতে স্থানীয় একটি প্যাথলজি সেন্টারে শারীরিক পরীক্ষা করা হয়। এতে এক্সে-রে করে দেখা যায়- পেটের ভিতরে জিম্বাকৃতি জাতীয় বিশেষ কিছু রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেটের ভিতর থেকে ৪০ টি ছোট ছোট পোটলা বের করা হয়। পোটলাগুলো খুলে পাওয়া যায় ২ হাজার ইয়াবা। “আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল আশিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]