মির্জাপুরে দুই ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে দুই ফিলিং স্টেশনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।তেল কম দেয়ার অভিযোগে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ফিলিং স্টেশনগুলোতে পরিমাপে তেল কম দেয়ার অভিযোগ উঠে। এ খবর জানতে পেরে সোমবার দুপুরে ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। কুরনী এলাকার আজিজ ফিলিং স্টেশন ও আছিমতলা এলাকার লৌহজং ফিলিং স্টেশনে তেল কম দেয়ার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত।পরে ওই দুই ফিলিং স্টেশনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক কামরুল পলাশ।মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]