মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Share the post

মাসুদ পারভেজ,স্টাফ রিপোর্টার টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিনিময় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয় ও ১ জন গুরুতর আহত।ঘটনাটি আজ দুপুর ১২:৩০ মিনিটের দিকে ঘটেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানা গেছে।

আজ ১৪ ফেব্রুয়ারি (সোমবার) মির্জাপুর পৌরসভার বাইপাস এলাকার ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে বিনিময় বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফিরুজ(১৯) নামের ১ জনের মৃত্যু হয় এবং শহিদুল(১৮) নামের ১ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত শহিদুলকে চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে কুমুদিনী হাসপাতালে নেবার পর কর্তব্যরত ডাক্তার এ্যাসিস্ট্যান্ট রেজিস্টার সার্জারী মোঃ শাকিল জানান, আহত শহিদুল ইসলামের বাম পা ভেঙ্গে গিয়েছে ও বাম চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে।

ঘটনাস্থলেই নিহত ছেলেটি মির্জাপুর উপজেলার গাজেস্বরী গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ চাঁন মিয়ার ছেলে ফিরোজ (১৯)।আহত ছেলেটি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে মোঃ শহিদুল ইসলাম (১৮)।

এ ব্যাপারে মির্জাপুর থানার হাইওয়ে পুলিশ মোঃ হাশেম মিয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে বিনিময় বাসটি জব্দ করে হেলপারকে আটক করা হয়েছে এবং গাড়ির ড্রাইভার পলাতক রয়েছেন। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-২৯৩৩।লাশটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]